Loading...

জাতক সম্মান

অসীম দাস

ফুরিয়ে ফেলেছি বীজে

ঢেউ ঢেউ ঢেউ- এর বাসনা,

নির্বোধ এ বোধের ছোঁয়াচে জীবাণু

শুষে নেয় বসন্তবৌরী বান - বাঁচো !

ছায়ার ছাতিম ছাতা

ধরে আছে আমাদের রৌদ্রের আয়ু ।

কিভাবে তলিয়ে যাবো তল না কুড়ালে ?

পৃথিবীর প্রতি বাঁকে জেগে আছে কালভৈরব ।

অজানিত আহুতির ফাঁক না ভরালে 

কিভাবে পাতবো পথে জাতক সম্মান ?

 

প্রকৃতি-পরিধি পিঠে হাঁটে প্রাণবায়ু ।

ফুরিয়ে যায় না কিছু আমি না ফুরালে !

 


Liked our work ?